পাইপলাইন প্রতিস্থাপনের কারণে শনিবার (১৪ আগস্ট) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস থাকবে না। এ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপনের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।